ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাড়ির অপেক্ষায় অভিমানী কিশোরী, মুখ চেপে বাগানে নেন তারা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ২৫ জুলাই ২০২৪
গাড়ির অপেক্ষায় অভিমানী কিশোরী, মুখ চেপে বাগানে নেন তারা
ধর্ষণ মামলা তিনজন গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের শাহরাস্তিতে এক কিশোরীকে (১৬) দলবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া তিনজন হলেন- উপজেলার নোয়াগাঁও গ্রামের ওসমান বেপারি বাড়ির রিপন (৩৬), প্রেসিডেন্ট বাড়ির মানিক (৪০) ও রৌশন আলী ছৈয়াল বাড়ির লিটন (৩৭)।

জানা গেছে, বুধবার (১৭ জুলাই) দিনগত রাত ৮টার দিকে পৌরসভার নোয়াগাঁও গ্রামের এক কিশোরী পরিবারের সঙ্গে অভিমান করে তার বোনের বাড়ি উপলতা গ্রামে চলে যেতে উদ্যত হয়। রাত ৯টার দিকে সে গাড়িতে ওঠার জন্য রাস্তায় অপেক্ষাকালে ওই তিনজন ভুক্তভোগী কিশোরীর মুখ চেপে পাশের একটি বাগানের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

Advertisement

ভুক্তভোগী কিশোরী বাড়িতে এসে এই ঘটনা জানালে তার বাবা বিষয়টি পুলিশকে অবগত করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!