বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। এর আগে, বুধবার রাতে দুই শিশুকে ঘুমের মধ্যে কামড় দেয় বিষধর সাপ।
মৃতরা হলো- সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল ও একই উপজেলার ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী রাজন হোসেন।
.png)
জানা গেছে, ডিঙ্গেদহের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল (১২) বুধবার রাতে ঘরে ঘুমিয়েছিল। রাত আড়াইটার দিকে তার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ। পরে তাকে সদর হাসপাতালে নিলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেম। একই রাতে ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার একমাত্র সন্তান বাকপ্রতিবন্ধী রাজন হোসেন ঘরে ঘুমিয়েছিল। রাত ৩টার দিকে একটি বিষধর সাপ তার নাকে কামড় দেয়। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় সদর হাসপাতালে মারা যায় সেও।
মৃত শিশুদের স্বজনরা জানান, সাপে কামড়ানোর পর তাদের ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে তারা দুর্বল হয়ে যায়। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. নাজমুস সাকিব বলেন, সাপে কামড় দেওয়ার অনেক দেরিতে তাদের হাসপাতালে আনা হয়েছিল।