ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৫

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ২৪ জুলাই ২০২৪
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৫
ফাইল ছবি

কক্সবাজার শাহপরীর দ্বীপে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৫ জন নিখোঁজ হয়েছেন। এ সময় ট্রলারের মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে ৬ জন মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার সাগরে মাছ শিকারে যাচ্ছিলেন। তারা শাহপরীর দ্বীপের জেটিতে এসে সেন্টমার্টিনের ১০ জন যাত্রীকে তুলে নেন। পরে তারা শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্টে পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে সেন্টমার্টিন থেকে ৪টি স্পিডবোট এসে ট্রলারের মাঝিকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। 

Advertisement

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার অনিক বলেন, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। এ ঘটনায় ৭ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে, ট্রলারডুবির ঘটনাস্থলে পৌঁছেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!