ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ২৪ জুলাই ২০২৪
বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় চারদিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। বুধবার সকাল থেকে দুদেশের মধ্যে শুরু হয়েছে এ কার্যক্রম।

এর আগে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গত শনিবার (২০ জুলাই) থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি এবং রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে।

আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, টানা চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকে। ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে দুদেশের মধ্যে এ কার্যক্রম স্বাভাবিক হয়। বন্দরে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এ জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!