গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার পেঙ্গুয়ারী গ্রামের মৃত মো. নিজাম উদ্দীনের ছেলে মো. গোলাম সাকলাইন (৪৩), সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কামাউড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৩৫), জামালপুর সদরের তুলশির চর গ্রামের সফুর উদ্দীনের ছেলে মো. খোরশেদ আলম (৪২), গাজীপুর জেলার টঙ্গী থানার মুদাফা গ্রামের উদ্রিস আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৫)।
রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ একটি চেক পোস্ট স্থাপন করে। পরে চেক পোস্টে একটি প্রাইভেটকারে থাকা যাত্রীদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কষ্টি পাথরের থালার কথা স্বীকার করেন।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা অবৈধভাবে কষ্টি পাথরের থালাটি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় বিশেষ ক্ষমতায়নে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রাজবাড়ী আদালতে পেরণ করা হয়েছে।
.png)