গুলিবিদ্ধ পুলিশ সদস্য হলেন মো. শাহরাজ (২৫)। তিনি এপিবিএন’র মধুরছড়া পুলিশ ক্যাম্পের কনস্টেবল পদে কর্মরত। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৪ এপিবিএন’র অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, রোববার ভোরে উখিয়ার মধুরছড়া ৪- এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এপিবিএন পুলিশের ৯ সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। একপর্যায়ে ক্যাম্পের কাঁটাতারের সীমানার বাইরে থেকে ৩০ থেকে ৩৫ জন সদস্য প্রবেশ করে অতর্কিত এপিবিএন সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়ের। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
.png)
উভয়পক্ষের গোলাগুলিতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মো. শাহরাজ নামের এপিবিএন পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হন। এতে তার ডান উরু ও ডান হাতের আঙুলে আঘাতপ্রাপ্ত হয়।
এডিআইজি বলেন, গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ এপিবিএন সদস্যকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।