ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কটিয়াদীতে নদীতে ডুবে ইভার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৭, ১৪ জুলাই ২০২৪
কটিয়াদীতে নদীতে ডুবে ইভার মৃত্যু
ছবি: প্রতীকী

কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রহ্মপুত্র নদীতে ডুবে ইভা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই)বিকাল ৩টার দিকে জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটেছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু ইভা আক্তার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী গ্রামের মঞ্জিল মিয়ার মেয়ে।  

Advertisement

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পরিবারের অজান্তে ইভা অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের পুরোনো ব্রহ্মপুত্র নদে যায়। একপর্যায়ে ইভা নদের পানিতে তলিয়ে যায়। পরে সঙ্গে থাকা শিশুরা বিষয়টি জানানোর পর স্থানীয়রা পানি থেকে উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান,শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!