ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রেললাইনে গাঁজা কুড়াতে ব্যস্ত শত শত মানুষ!

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ১৩ জুলাই ২০২৪
রেললাইনে গাঁজা কুড়াতে ব্যস্ত শত শত মানুষ!
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় উপজেলার মাধনগর রেলস্টেশনের পাশে ছড়িয়ে ছিটিয়ে গাঁজা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ সেখানে গাঁজা কুড়াতে ভিড় জমান।

শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত জেলার নলডাঙ্গায় উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে এমন দৃশ্য দেখা যায়।

স্থানীয়রা জানান, ছড়িয়ে ছিটিয়ে ছিল গাঁজা। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গাঁজা কুড়াতে ভিড় জমায়।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় এই ট্রেন থেকে গাঁজা ফেলা হয়েছে। সেখানে একটি গাঁজার ব্যাগও ছিল। আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল প্রচুর গাঁজা। অনেকে আসছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন জানান, রেল স্টেশনের দক্ষিণে মাছের আড়তের কাছে প্রচুর লোক ভিড় জমিয়েছেন। পরে জানা গেল সেখানে মানুষ গাঁজা কুড়াচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!