শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর জোতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া রুবেল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার কুঠিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া থেকে ব্যবসার কাজে ভেড়ামারা যাচ্ছিলেন।
.png)
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের গোবিন্দপুর নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন মারা যান। আহত হন মোটরসাইকেল দুটির তিন আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।