ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরের পানিতে তলিয়ে গেলেন ৩ পর্যটক, দুজনকে জীবিত উদ্ধার 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ১২ জুলাই ২০২৪
হাওরের পানিতে তলিয়ে গেলেন ৩ পর্যটক, দুজনকে জীবিত উদ্ধার 
মিঠামইন হাওর। ফাইল ফটো

কিশোরগঞ্জের মিঠামইনে ঘুরতে এসে হাওরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যান তিন পর্যটক। দুজনকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন এক পর্যটক। শুক্রবার বিকেলে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক আবিদ হোসেন গাজীপুর জেলার শ্রীপুর এলাকার আব্দুল হালিমের ছেলে। এ ঘটনায় সজীব এবং শাহজাহান নামের দুই পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, নিখোঁজ আবিদ হোসেন গাজীপুর থেকে পরিবার-পরিজনসহ মিঠামইন হাওরে ঘুরতে এসেছিলেন। মিঠামইন জিরো পয়েন্টের পাশে ঘোড়াউত্রা নদীতে তিনজন মিলে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতায় দুজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছেন আবিদ। ধারণা করা হচ্ছে হাওরের পানিতে তলিয়ে যাওয়ার পর স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে তাকে। দিনের আলো থাকা পর্যন্ত আবিদকে উদ্ধারে কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!