শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম উপজেলার উত্তরামপুর গ্রামের বাবুলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন।
.png)
তিনি বলেন, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু মরিয়ম। এ সময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।