শুক্রবার মাছ চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমদ্দারের ছেলে কিশোর সমদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) এবং পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।
এর আগে, বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলে ওই ঘের থেকে মাছ ধরার সময় তাদের আটক করা হয়।
.png)
কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ বলেন, গত ২৩ মে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক আইজিপি বেনজীর আহম্মেদ ও তার পরিবারের সদস্যদের নামীয় সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগ দিয়েছেন। সে অনুযায়ী বেনজীরের দুই মেয়ের কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলের ঘেরটি মৎস্য অধিদফতরকে রিসিভার নিয়োগ দিয়েছে।
তিনি আরো বলেন, ওই ঘের থেকে মাছ ধরার কথা জানতে পেরে আমি আমার জেলা কর্মকর্তাকে জানাই। তিনি আমাকে মাছ ধরা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় কিশোর সমাদ্দার, আলামিন শেখ ও মনির হোসেনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি রুই মাছ ও একটি জাল জব্দ করা হয়। এ ঘটনায় আমার দফতরের অফিস সহায়ক তৈমুর হাওলাদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন।
কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাছ চুরি আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।