ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১১ জুলাই ২০২৪
বগুড়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
ট্রাকচাপায় সিএন‌জি‌ অটোরিকশার যাত্রী একই পরিবা‌রের তিনজ‌নসহ ৪ জ‌ন নিহত হয়েছেন। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শেরপু‌রে ট্রাকচাপায় সিএন‌জি‌ অটোরিকশার যাত্রী একই পরিবা‌রের তিনজ‌নসহ মোট ৪ জ‌ন নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরো ২ জন। 

বৃহস্প‌তিবার সন্ধ‌্যা সা‌ড়ে ৭টার দিকে উপ‌জেলার শাহব‌ন্দেগী ইউপির শেরুয়া বটতলা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লেন সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিয়‌নের বান্ধাইল গ্রা‌মের ওলিউজ্জাম‌া‌নের ছে‌লে আরিফুল ইসলাম, আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার ও ছে‌লে সাইফুল ইসলাম ও  সিএসজি ড্রাইভার নাসিম হোসেন। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।
আহতরা হ‌লেন শেরপু‌রের গোলাম ও কাওছার আলী। 

Advertisement

জানা গে‌ছে, দুর্ঘটনাগ্রস্ত সিএন‌জি অটোরিকশা‌টি সিরাজগঞ্জ থে‌কে যাত্রী নি‌য়ে বগুড়ার শেরপু‌রের দিকে আস‌ছি‌লো। প‌থিম‌ধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে সিএন‌জি‌টি দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে তা‌দের উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এ সময় সিএন‌জির ভেত‌রে থাকা চালকসহ যাত্রী‌দের ম‌ধ্যে ৪ জন নিহত হন।  আহত হন আরো দুইজন। 

শেরপুর হাইওয়ে থানার এসআই আবুল হা‌শেম ব‌লেন, দ‌ুর্ঘটনার পর ঘটনাস্থ‌লেই একজন মারা যায় বাকী ৩ জন শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। আইনগত প্রক্রিয়া শে‌ষে লাশ নিহত‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্ত‌র করা হ‌বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও সিএন‌জি আটক র‌য়ে‌ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!