ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে মিলল নিখোঁজ তামিমের বস্তাবন্দি লাশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ১১ জুলাই ২০২৪
পুকুরে মিলল নিখোঁজ তামিমের বস্তাবন্দি লাশ
পুকুর থেকে বস্তাবন্দী এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শেরপুরে কুসুম্বী ইউপির আমইন দক্ষিণপাড়া এলাকায় পুকুর থেকে বস্তাবন্দী এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তামিম হাসান একই এলাকার মুকুল হোসেনের ছেলে। শেরপুর থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তামিমের পরিবার জানায়, বুধবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে তামিম নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকেই তামিমকে বিভিন্ন জায়গাই খোঁজাখুঁজি করা হয়। তামিমকে কোথাও খুঁজে না পেয়ে শেরপুর থানায় সাধারণ ডায়েরি করে। বৃহস্পতিবার সকালে পুকুর থেকে কিশোর তামিমের লাশ উদ্ধার করা হয়। 

ওসি রেজাউল করিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোর তামিমের লাশ পুকুর থেকে উদ্ধার ও ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো  হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন সেই সঙ্গে তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!