বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার চাঁপাপুর ইউপির মিতইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোবেদা (৫৮) ওই গ্রামের মৃত সোলায়মান আলীর স্ত্রী। গ্রেফতারকৃত রাসেল হোসেন একই গ্রামের সেলিমের ছেলে।
স্থানীয়রা জানান, দেড় বছর আগে সালেহা বেগমের সঙ্গে রাসেলের বিয়ে হয়। এরপর থেকে মায়ের বাড়িতেই থাকতেন সালেহা ও রাসেল। বেশকিছু দিন ধরে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। একপর্যায়ে বুধবার দুপুরে ভাত রান্না করতে দেরি করায় সালেহাকে মারধর করতে থাকেন রাসেল।
.png)
এ সময় তার শাশুড়ি জোবেদা মেয়েকে মারধর করতে বাধা দেওয়ার সময় রাসেল ভাত রান্না করার লোহার বেড়ি তার গলায় ঢুকিয়ে দেন। জোবেদার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান জোবেদা।
নিহত জোবেদার মেয়ে সালেহা বেগম জানান, তিনি অসুস্থ থাকার কারণে অন্য নারীর সংস্পর্শে থাকার চেষ্টা করেন রাসেল। মাত্র কয়েকদিন আগেই এক নারীকে উত্যাক্ত করার ঘটনায় তাকে নিয়ে সালিশ হয়। এসব নিয়ে কথা বললেই রাসেল তাকে নির্যাতন করতেন। এছাড়াও নানা কারণে তাকে নির্যাতন করতেন। রাসেল তার মাকে হত্যা করে তাকেও বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। সেইসঙ্গে রাসেলের মা জোলেখা বেগমও তাকে পিটিয়েছেন বলে অভিযোগ করেন।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জামাই রাসেল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।