নিতহ দুই শিশুর নাম লক্ষণ (৩) ও রাম (৩)। তারা উভয়ে একই গ্রামের সুজিত ওরাওঁ এর যমজ সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল হিল মাহমুদ চৌধুরী।
.png)
স্থানীয় ইউপি সদস্য আবু সালাম বলেন, সকালের খাবার খেয়ে ওই দুই শিশু বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে দুই ভাই বাড়ির সামনে পুকুরে ডুবে যায়। পরে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে দুইজনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। যমজ ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ধামইরহাট থানায় ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে তারা পানিতে ডুবে মারা গেছে।