ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০১:০১, ৭ জুলাই ২০২৪
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

নরসিংদী রেলস্টেশন এর পশ্চিম পাশে জিরু পয়েন্টে চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে ৫ টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরু বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

শহিদুল্লাহ হিরু বলেন, চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়া ক্ষত-বিচ্ছিন্ন মরদেহটি লাইন থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনের সঙ্গে কথা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা বলেন, ট্রেনে কাটা পরে নিহত ষাটার্ধো বয়সী ব্যক্তির নাম মুমিনুল হক। তিনি নরসিংদী ভেলানগর ব্যাংক কলনী এলাকার বাসিন্দা। রায়পুরার আমিরগঞ্জ নলবাটা স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন মুমিনুল। রোববার বিকেলে রেলস্টেশন সংলগ্ন বাজারে যাচ্ছিলেন। এসময় জিরো পয়েন্ট এলাকায় ২নাম্বার লাইনে ট্রেনে কাটা পরে মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!