ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বন্যার পানিতে নৌকা ভ্রমণ, ২ তরুণের করুণ মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ৬ জুলাই ২০২৪
বন্যার পানিতে নৌকা ভ্রমণ, ২ তরুণের করুণ মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপ‌জেলায় বন্যার পানিতে নৌকা ভ্রমণে ঘুর‌তে বেরিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। 

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার রেশমবাড়ি পোতাজিয়া চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (১৮)।

শাহজাদপুর থানার ওসি মো. সবুজ রানা বলেন, রেশমবাড়ি এলাকায় একটি নৌকাডুবির ঘটনায় সজল ও তন্ময় না‌মে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো সাতজন আহত হয়েছেন। তাদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত ব্যক্তিরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। 

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশনের ডিউটি অফিসার মকবুল হোসেন বলেন, একটি নৌকায় ৯ জন ঘুরতে গিয়েছিলেন। নৌকাটি রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় পৌঁছাতেই ডুবে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করেন। ৯ জনের মধ্যে ৭ জন সাঁতার জানায় তারা পাড়ে গিয়ে উঠলেও বাকি দুইজন ডুবে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!