বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আতিকুল ইসলাম।
অভিযুক্ত ঐ ব্যবসায়ীর নাম মোহাম্মদ জালাল উদ্দিন শাহ। তিনি আনোয়ারার মেসার্স সাদিয়া মৎস্য হ্যাচারি ও পারকি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের মালিক।
.png)
দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ অক্টোবর জালাল উদ্দিন শাহ’র সম্পদ বিবরণী জমা দিতে বলা হয় দুদকে। পরে তিনি সেটি জমা দেন। জালাল উদ্দিন শাহর জমা দেওয়া সম্পদ বিবরণী যাচাইবাচাই করে দুদক জানতে পারে- এক কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৪ টাকার অবৈধ সম্পদের মালিক তিনি। অবৈধ আয়ে এসব সম্পদের মালিক হওয়ার অভিযোগ এনে বুধবার মামলাটি করা হয়।