ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে গৃহবধূ হত্যা মামলায় দেবরের ফাঁসি 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩১, ১ জুলাই ২০২৪
যশোরে গৃহবধূ হত্যা মামলায় দেবরের ফাঁসি 
ছবি প্রতীকী

যশোরের বাঘারপাড়ার গৃহবধূ জিনিয়া ইয়াসমিন তুলি হত্যা মামলায় দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় তুলির স্বামী ও শাশুড়িকে খালাস দেন আদালত।

গতকাল রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সুরাইয়া সাহাব এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মো. শাহাবুদ্দিন। তিনি বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। শাহাবুদ্দিন পলাতক রয়েছেন।

Advertisement

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- পান্তাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও জিনিয়া ইয়াসমিন তুলির স্বামী জুলফিকার আলী এবং শাশুড়ি ফরিদা বেগম। 

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালের ১৩ এপ্রিল সন্ধ্যায় পান্তাপাড়া গ্রামের স্বামীর বাড়িতে জিনিয়া ইয়াসমিন তুলিকে ছুরিকাঘাতে জখম করেন দেবর শাহাবুদ্দিন ও তার সহযোগীরা। তাকে উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মারা যান তুলি। 

এ ঘটনায় বাঘারপাড়া থানায় দেবর মো. শাহাবুদ্দিন ও শাশুড়ি ফরিদা বেগমকে আসামি করে মামলা করেন নিহতের বাবা ঝিকরগাছার মোবারকপুর গ্রামের শহিদুল ইসলাম।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!