আটক অভিযুক্ত আনু মিয়া (২৫) তাড়াইল উপজেলার দশদ্রুন গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশের ভাষ্য, ভুক্তভোগীর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি তার ৯ মাস বয়সী সন্তান নিয়ে বাবার বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন। রাত ৩টার দিকে অভিযুক্ত আনু ঘরে ঢুকে শিশুটির গলায় ছুরি ধরে ভুক্তভোগীকে ভয় দেখান। পরে তাকে একটি পুকুরের পাশে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত পালিয়ে যান।
.png)
তাড়াইল থানার ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।