ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় জেলের জালে ধরা পড়ল সুস্বাদু পাখি মাছ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫২, ২৯ জুন ২০২৪
মেঘনায় জেলের জালে ধরা পড়ল সুস্বাদু পাখি মাছ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে সুস্বাদু দুইটি পাখি মাছ। মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। পরে ডাকের মাধ্যমে দুটি মাছ ৫ হাজার ১০০ টাকা বিক্রি করা হয়।
 
শুক্রবার চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করা হয়। 

জানা যায়, মেঘনা নদীতে মনির মাঝি ২৫ কেজি ওজনের একটি পাখি মাছ পান। শুক্রবার দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিলামে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়। এর আগে একই দিন সকালে ১ হাজার ২০০ টাকায় ২০ কেজি ওজনের আরেকটি পাখি মাছ বিক্রি করা হয়। দুটি মাছ নিলামে কিনে নেন এনায়েত বেপারী।  

Advertisement

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, এটি একটি সামুদ্রিক মাছ। এ অঞ্চলে এই মাছ পাখি মাছ হিসেবে পরিচিত। খেতে খুব সুস্বাদু। তবে মেঘনা নদী থেকে দুটি পাখি মাছ পাওয়ার বিষয়টি আমার জানা নেই।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!