ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৯ জুন খোলা থাকবে চট্টগ্রাম কাস্টম হাউস

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৩, ২৮ জুন ২০২৪
২৯ জুন খোলা থাকবে চট্টগ্রাম কাস্টম হাউস
চট্টগ্রাম কাস্টম হাউস। ফাইল ফটো

অর্থবছরের শেষ দিকে বন্ধের দিন শনিবার (২৯ জুন) চট্টগ্রাম কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমদানি ও রফতানিকারকদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার ও মুখপাত্র মোহাম্মদ সাইদুল ইসলাম। 

তিনি বলেন, শনিবার সাধারণত কাস্টম সীমিত আকারে খোলা থাকে। শনিবার কাস্টমসের সব শাখা খোলা থাকবে। এ সময় শুল্কায়নসহ সব কাজ করা যাবে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!