ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে স্ত্রীর গলা কেটে ‘হত্যাচেষ্টা’, সকালে যে কাণ্ড ঘটালেন স্বামী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ২৭ জুন ২০২৪
রাতে স্ত্রীর গলা কেটে ‘হত্যাচেষ্টা’, সকালে যে কাণ্ড ঘটালেন স্বামী
ফাইল ফটো

যশোরের মনিরামপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার পর গলায় ফাঁস আত্মহত্যা করেছেন স্বামী উজির আলী গাজী। 

বৃহস্পতিবার সকালে উপজেলার নেহালপুর ঝাউতলা এলাকার একটি গাছে উজির আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। 

মৃত উজির আলী গাজী নেহালপুর ইউনিয়নের বালিদা গ্রামের হাতেম আলি গাজীর ছেলে। আহত পারভিনা বেগম একই গ্রামের দেনআলী গাজীর মেয়ে। পেশায় ভ্যানচালক ছিলেন উজির আলী।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন নেহালপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান।

স্থানীয় ইউপি সদস্য সোহরাব আলী বলেন, বুধবার রাত ১১টার দিকে ফোনে জানতে পারি এক নারীকে গলা কেটে ফেলে রেখে পালিয়েছেন তার স্বামী। খবর পেয়ে নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নানসহ আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এরপর রক্তাক্ত পারভিনা বেগমকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, রাতেই ফাঁড়ির পুলিশ উজির আলীকে ধরতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশে একটি সজনে গাছের সঙ্গে উজির আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, উজির আলী ও তার স্ত্রী পারভিনা বেগমের মধ্যে টাকা পয়সা নিয়ে বেশ কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলছিল। বুধবার রাত এগারোটার দিকে স্বামী-স্ত্রী ভাড়া বাড়িতে বসে কথা বলছিলেন। একপর্যায়ে উজির আলী গাছি দা দিয়ে স্ত্রীর গলায় কোপ বসিয়ে দিয়ে পালিয়ে যান। এরপর স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।    

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। 

নেহালপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক আব্দুল হান্নান বলেন, অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় ওই গৃহবধূকে ঢাকায় একটি হাসপাতালে নেয়া হয়েছে। সকালে উজির আলীর ঝুলন্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!