বুধবার ঐ উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌমুহনী বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আবু সাঈদ ঐ এলাকার বাকের সরদারের ছেলে। পলাতক অটোচালক রুহুল আমিন ওরফে ভুট্টু একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নজির মোল্লার ছেলে।
.png)
নিহতের চাচা মো. মোতালেব হোসেন বলেন, আমার ছোট ভাই বাকের সরদার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করে। গত ১৮ জুন সে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে আমার ভাতিজা আবু সাঈদ বাড়ির পাশে রাস্তায় বের হলে স্থানীয় অটোচালক রুহুল আমিন ওরফে ভুট্টু তাকে চাপা দেয়। এতে সে মারা যায়। এরপর বিষয়টি ধামাচাপা দিতে শিশুটিকে মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায় রুহুল আমিন।
চরফ্যাশনের শশীভূষণ থানার এসআই গোফরান সিকদার জানান, ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।