সিলেট রেলওয়ে পুলিশের কন্ট্রোল রুমের কনস্টেবল সাফাক সাদিত বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যায় রেলের চাকা স্লিপ হওয়ায় দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কেউ আহত হননি।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ বলেন, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এর চ ও ছ নম্বর দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কেউ আহত হননি। বর্তমানে ট্রেনটি ফাঁকা। যাত্রীরা নেমে গিয়ে যার যার মতো সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
.png)
তিনি জানান, ফায়ার সার্ভিসের কাজ এখানে আর নেই। রেলের উদ্ধার টিম এসে রেলটি লাইনে আনার কাজ করবেন। এখনো তারা পৌছায়নি।