প্রত্যক্ষদর্শী আর্টিস সাখি জানান, সকাল ৬টার দিকে সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। প্রায় ২ বছর আগে ২টি হনুমান খাদ্যের সন্ধানে নড়াইলের লোকালয়ে চলে আসে। এরপর বিভিন্ন স্থানে ঘুরে ফিরে খাবার যোগাড় করতো। উৎসুক লোকজন ভালোবেসে হনুমান দুটিকে খাবার দিতো।
এ খবর পেয়ে নড়াইল বন বিভাগের ফরেস্টার এসকে আব্দুর রশীদ ঘটনাস্থলে ছুটে যান এবং মৃত হনুমানটিকে উদ্ধার করে নড়াইল সদর প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান। হনুমানটির ময়না তদন্ত শেষে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
.png)