সোমবার (২৪ জুন) ভোরে গৌরনদীর বাটাজোরের বাইচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গৌরনদীর সাকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুণ দাস (৫৫) ও ভ্যানচালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা।
.png)
তিনি জানান, ভোরে আগরপুর এলাকা থেকে মাছ কিনতে আয়নালের ব্যাটারিুচালিত ভ্যানে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন ব্যবসায়ী বরুণ। পথে বাটাজোর বাইচখোলা এলাকা পৌঁছালে বরিশালগামী এক ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুণ ও ভ্যানচালক আয়নাল নিহত হন।
ওসি আরও জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।