ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়াইনঘাটে ১৯ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৮, ২৩ জুন ২০২৪
গোয়াইনঘাটে ১৯ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স অভিযানে ২৫৪ বস্তা (১২ হাজার ৭০০ কেজি) ভারতীয় চোরাই চিনি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চিনির দাম আনুমানিক ১৯ লাখ ৫ হাজার টাকা।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সোনাটিলায় বিভিন্ন বাড়িতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইদুল ইসলাম।

Advertisement

তিনি জানান, উদ্ধারকৃত চিনি আইন ও বিধি মোতাবেক নিলাম কার্যক্রম পরিচালনার মাধ্যমে তার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য তামাবিল শুল্ক কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে। জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে গোয়াইনঘাট উপজেলায় টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।

টাস্কফোর্সের অভিযানে আরো উপস্থিত ছিলেন- তামাবিল শুল্ক কর্তৃপক্ষের গুদাম কর্মকর্তা (সহকারী রাজস্ব কর্মকর্তা) জনাব মো. মামুন শেখ; ৪৮ বিজিবির নায়েব সুবেদার মো. শহিদুল আলম, জাফলং থানার এসআই জনাব ফখরুল ইসলাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!