রোববার দুপুরে দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকার সোমেশ্বরী নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
নিহত শিশু জাহাঙ্গীর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুর্গাপুরের তেরী বাজার এলাকায় দাদি উম্মে হানির সঙ্গে তার ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে শিশু জাহাঙ্গীর। শনিবার বাড়ি ফেরার কথা থাকলেও অসুস্থতার কারণে তাদের আর ফেরা হয়নি। রোববার সকালে জাহাঙ্গীর সেমাই খেয়ে স্থানীয় দুই শিশুর সঙ্গে বাড়ির সামনেই সোমেশ্বরী নদীতে গোসলে যায়। গোসলের এক পর্যায়ে দুই শিশু জাহাঙ্গীরকে নদীতে দেখতে না পেয়ে দ্রুত দাদিকে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করলে হঠাৎ নদীর পানিতে শিশু জাহাঙ্গীরের লাশ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, শিশুর লাশ থানা হেফাজতে রয়েছে। তার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।