ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেল সেতুতে বসে ৪ বন্ধুর টিকটক, ঘটলো হৃদয়বিদারক ঘটনা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৫, ২৩ জুন ২০২৪
রেল সেতুতে বসে ৪ বন্ধুর টিকটক, ঘটলো হৃদয়বিদারক ঘটনা
পাথর ঘাটা সেতু এবং আশপাশের এলাকায় হাজারো মানুষের ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে রেল সেতুতে বসে টিকটিক করার সময় ট্রেন চলে আসায় জীবন বাঁচাতে নদীতে লাফ দিয়ে মৃদুল নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।

শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটে উপজেলার পাথর ঘাটা রেল সেতুর ওপর এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই কিশোর ইসলামপুর পৌর এলাকার বেপারীপাড়া গ্রামের বাবু বেপারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, মৃদুলসহ চার বন্ধু মিলে পাথর ঘাটা রেল সেতুর ওপর বসে বন্যার নতুন পানির টিকটক ভিডিও করছিল। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন রেল সেতুর কাছাকাছি এলে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেন চার বন্ধু। এ সময় সঙ্গে থাকা তিন বন্ধু সাঁতরে পাড়ে ওঠে এলেও নিখোঁজ হন মৃদুল। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে পাথর ঘাটা সেতু এবং আশপাশের এলাকায় ভিড় করেন হাজার হাজার মানুষ। 

খবর পেয়ে পুলিশ ও ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নিখোঁজ ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যায় অন্ধকার নেমে এলে উদ্ধার অভিযান স্থগিত করে ডুবুরি দল।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করে। সন্ধ্যায় অন্ধকার নেমে আসলে আপাতত উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেন ডুবুরি দল। রোববার সকালে আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!