স্থানীয় সূত্রে জানা গেছে, পুলপাড়া গ্রামের বজলুর রশিদের ছেলে সোহাগের গায়েহলুদ ছিল। হলুদের আয়োজন নিয়ে বাড়ির সবাই ব্যস্ত ছিল। এই সুযোগে বাড়ির সামনে রাখা সোহাগের ডিসকাভার কোম্পানির ১২৫ সিসির মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোর।
বর সোহাগ বলেন, পারিবারিক কাজে চলাচলের সুবিধার্থে মোটরসাইকেলটি আমাদের বাড়ির বাইরে রাস্তার পাশে রাখা ছিল। সেখানে আরো কয়েকটি মোটরসাইকেল ছিল। দুপুরে বাড়ির বাইরে এসে দেখি আমার মোটরসাইকেলটি সেখানে আর নেই।
মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
.png)