বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
ইউএনও মীর মো. আল কামাহ্ তমাল জানান, মাংস বিক্রেতা মমিনুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জবাই করা ছাগলটি পুঁতে ফেলা হয়েছে।
.png)
স্যানিটারি ইন্সপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর মাংস বাজারে অসুস্থ ছাগলের মাংস বিক্রির খবর পেয়ে ইউএনওকে জানানো হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও।
তিনি আরো বলেন, ছাগলের মাংস ও হৃদপিণ্ড পরীক্ষা করে এটি খাবার অনুপযোগী ও রোগাক্রান্ত ছিল বলে জানান প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান।