সাবরাং ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
সেন্টমার্টিন স্পিডবোট মালিক সমিতির লাইনম্যান জাহাঙ্গীর আলম জানান, দুপুরের পরে সেন্টমার্টিন জেটিঘাট থেকে দুটি সার্ভিস ট্রলারে ৯০ জন যাত্রী টেকনাফের উদ্দেশে রওনা হয়। বিকেলে তারা শাহপরীর দ্বীপ জেটিঘাটে নিরাপদে পৌঁছান।
.png)
তিনি আরো জানান, একটি ট্রলারে ৪৬ জন, আরেকটি ট্রলারে ৪৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪০ জন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। সঙ্গে রোগীও ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে সার্ভিস ট্রলারে যাতায়াত শুরু হয়েছে। শুনেছি, দুপুরে ছেড়ে যাওয়া ট্রলার দুটি বিকেলে নিরাপদে শাহপরীর দ্বীপ জেটিতে ভিড়েছে।
উল্লেখ্য, মিয়ানমারে চলমান সংঘাতের জেরে চলতি মাসের শুরু থেকে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে চলাচল করা একাধিক ট্রলারে মিয়ানমারের উপকূল থেকে গুলি চালানো হয়। এরপর দ্বীপে নিয়মিত সার্ভিস ট্রলার চলাচল কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। কোরবানির আগে জাহাজে করে খাবার ও নিত্যপণ্য পৌঁছে দেয় জেলা প্রশাসন।