ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল কিশোরের দল, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ১৯ জুন ২০২৪
অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল কিশোরের দল, অতঃপর...
ফাইল ফটো

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাদপুর ইউপির বাহারিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম চলতি বছর স্থানীয় খলিফারহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। সেজান নামে এক কিশোর তাকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো। এসব কর্মকাণ্ডে সহযোগিতা করত একই এলাকার শুভ, মিরাজসহ বেশ কয়েকজন কিশোর। ভিকটিম প্রেম প্রত্যাখ্যান করায় সেজান ভিকটিমকে অপহরণের হুমকি দেয়।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যার দিকে ভিকটিমের বাবা মসজিদে নামাজ পড়তে যান। এই সুযোগে সেজানসহ কয়েকজন কিশোর অস্ত্র নিয়ে তাদের বসত করে ঢুকে। পরবর্তীতে তারা কিশোরীর পরিবারের দুই সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে টেনে-হিঁচড়ে বসতঘর থেকে বের করে। পরে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে অস্ত্র ঠেকিয়ে অপহরণের বিষয়টি সত্য না।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!