ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে দুই গ্রুপের উপর্যুপরি গোলাগুলি, নিহত ১

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ১৮ জুন ২০২৪
রাঙ্গামাটিতে দুই গ্রুপের উপর্যুপরি গোলাগুলি, নিহত ১
নিহত নাঈম। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুই গ্রুপের উপর্যুপরি গোলাগুলিতে নাঈম নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে বাঘাইহাট বাজার এ গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের চিকিৎসক জয় চৌধুরী জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Advertisement

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও ইউপিডিএফ (প্রসীদ) গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে অস্তিরতা বিরাজ করছে। তাদেরই ছোড়া গুলিতে ওই যুবক নিহত হন। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে একজন আহত হন। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!