ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুফুর বাড়িতে কোরবানির মাংস দিয়ে ফেরা হলো না ফয়সালের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ১৮ জুন ২০২৪
ফুফুর বাড়িতে কোরবানির মাংস দিয়ে ফেরা হলো না ফয়সালের
নিহত ফয়সাল আহমেদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফুফুর বাড়িতে কোরবানির মাংস দিয়ে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে ফয়সাল আহমেদ এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (১৭ জুন) সন্ধ্যায় কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়া রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল আহমেদ উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশি পাড়ার ফরিদ আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ওসি রাজু আহমেদ।

Advertisement

পরিবারের সদস্যরা জানান, কোরবানির গরুর মাংস নিয়ে মোটরসাইকেলে ফুফুর বাড়ি যান ফয়সাল। সেখান থেকে ফেরার পথে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দর পাড়া রাস্তার মাথায় একটি অটোরিকশাকে সাইট দিতে গিয়ে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে ডোবায় পড়ে যায়। এতে গুরুতর আহত হন ফয়সাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ফয়সাল।

ওসি রাজু আহমেদ জানান, মরদেহ কুমিল্লায় হাসপাতালে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!