ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মক্কায় হাজিদের সেবা দিচ্ছেন চাঁদপুরের মানছুর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১৭ জুন ২০২৪
মক্কায় হাজিদের সেবা দিচ্ছেন চাঁদপুরের মানছুর
হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী। ছবি: সংগৃহীত

পবিত্র মক্কায় হাজিদের সেবায় নিয়োজিত রয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কি। তিনি টানা ১০ বছর ধরে মক্কায় হাজিদের সেবা দিয়ে আসছেন। ওই যুবকের এমন কাজে খুশি স্বজন ও এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, আয়নাতলী গ্রামের পুরান পাটওয়ারী বাড়ির মুহাম্মদ আব্দুল হান্নান পাটওয়ারীর ছেলে হাফেজ হাছান মানছুর মাক্কী বাংলাদেশের হজ মিশন ও পবিত্র মসজিদে হারামে অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাজিদের জরুরি চিকিৎসাসেবা, ভাষাগত সহায়তা ও হজ সম্পৃক্ত মাসলা-মাসায়েল জানিয়ে দিচ্ছেন।

এ ছাড়া আরবিতে চিঠি চালাচালিসহ অসুস্থ হাজিদের দেশে পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেন মানছুর। পাশাপাশি যেসব হাজি অসুস্থ হয়ে পড়েন তাদের সঙ্গে দোভাষী হিসেবে কাজ করেন

Advertisement

চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. জোবায়েদ কবির বাহাদুর বলেন, ‘আমাদের ইউনিয়নের আয়নাতলী গ্রামের যুবক হাফেজ মুহাম্মদ হাসান মানছুর পবিত্র মক্কায় হাজিদের সেবা করছেন যেটা অত্যন্ত আনন্দের সংবাদ। তিনি আমাদের এলাকার সুনাম বয়ে এনেছেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী ২০১৪ সালে মক্কা বিশ্ববিদ্যালয়ে (জামেয়া উম্মুল কোরা) স্কলারশিপ পেয়ে সেখানে অনার্স ও উচ্চতর ডিপ্লোমা শেষ করেন। বর্তমানে তিনি পবিত্র মসজিদ আল হারাম, মক্কায় বাংলাদেশের হজ মিশনের অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অনুবাদক হিসেবে সৌদি সরকার পরিচালিত দা’ঈ ইলাল্লাহতে, বাংলাদেশ হজ মিশন, কন্ট্রোল রুম পরিচালক, আন নূর হাসপাতাল, কিং আব্দুল্লাহ হাসপাতাল, কিং ফয়সাল হাসপাতাল, কিং আব্দুল আজিজ হাসপাতাল আজইয়াদ হাসপাতাল ও সরকারি লোকাল হজ গাইড বাংলাদেশের অনুবাদক হিসেবে ১০ বছর ধরে কাজ করে আসছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!