শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলার হাকিমপুর এলাকার বৌ বাজারে নিজ ব্যবসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুল ইসলাম দাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের মৃত আব্দুল খোকনের ছেলে।
নিহতের মামা জিল্লুর রহিম জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে নিজ দেকানে যান সাইফুল। কিন্তু দুপুর পর্যন্ত তিনি বাড়িতে ভাত খেতে না আসায়, বাড়ির লোকজন গিয়ে দেখেন তার দোকান ভেতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে দেখতে পান তিনি দোকানের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে তাদের চিৎকারে লোকজন এসে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করে।
.png)
তিনি আরো জানান, দুইমাস আগে বিয়ে করেন সাইফুল। নিজের ব্যবসা বাড়াতে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকাও ধার নেন তিনি। কিছুদিন ধরে পাওয়াদাররা টাকা পরিশোধ করতে চাপ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে দেনার দায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাইফুল।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।