ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে করতে চাওয়ায় প্রেমিককে পুলিশে দিলেন প্রেমিকার বাবা, অতঃপর...

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪০, ১৬ জুন ২০২৪
বিয়ে করতে চাওয়ায় প্রেমিককে পুলিশে দিলেন প্রেমিকার বাবা, অতঃপর...
ফাইল ফটো

তরুণীর সঙ্গে দীর্ঘদিনের প্রেম মাহাবুবের। শুক্রবার (১৪ জুন) রাতে মাহাবুব ওই প্রেমিকার বাসায় যান। সেখানে গিয়ে ওই তরুণীর বাবাকে বিয়ের কথা জানান। তবে ওই তরুণীর বাবা মাহাবুবের বাবা-মাকে ফোনে তার ছেলেকে নিয়ে যাওয়ার কথা জানালে তারা আসতে আপত্তি জানায়। এরপর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে মাহাবুবকে নিয়ে যায়। তবে থানায় গিয়ে নিজের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মাহাবুব। 

শনিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই যুবক সার্জারি বিভাগে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত। প্রেমিক মাহবুব শিবগঞ্জের নাটিমরিচাই গ্রামের আবু সালেহের ছেলে। তিনি পেশায় দিনমজুর।

মাহাবুবের বাবা আবুল হোসেন বলেন, সকালে থানায় যাওয়ার কথা ছিল। কিন্তু সময় মতো যেতে পারিনি। মাহাবুব আত্মহত্যার চেষ্টা করছে এমন একটি ভিডিও ফুটেজ দেখেছি। এখন আমার ছেলে ভালো আছে।

Advertisement

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে মাহাবুবের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে মাহাবুব ওই প্রেমিকার বাসায় যান। সেখানে যেয়ে ওই তরুণীর বাবাকে বিয়ের কথা জানান। তখন ওই তরুণীর বাবা মাহাবুবের বাবা-মাকে ফোনে তার ছেলেকে নিয়ে যাওয়ার কথা জানালে তারা আসতে আপত্তি জানায়। এরপর বাধ্য হয়ে ওই তরুণীর বাবা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে মাহাবুবকে নিয়ে আসে। যেহেতু কোনো অভিযোগ ছিল না তাই সকালে মাহাবুবকে তার পরিবারের জিম্মায় দেওয়া হবে বলে মাহাবুবের পরিবারকে জানানো হয়। তবে বেলা ১১টার দিকে মাহাবুব নিজের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ সিসিটিভি দেখে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!