ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ভাসছিল নারীর বিবস্ত্র মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৪, ১৫ জুন ২০২৪
পুকুরে ভাসছিল নারীর বিবস্ত্র মরদেহ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে পুকুর থেকে রাজিয়া খাতুন নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার চরনিলক্ষ্মীয়া ইউনিয়নের সাঁথিয়াপাড়া উজানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রাজিয়া ওই এলাকার তাহের মিস্ত্রি ও আম্বিয়া খাতুন দম্পতির মেয়ে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বরে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন।

Advertisement

নিহত রাজিয়ার মা আম্বিয়া খাতুন বলেন, দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় আমার মেয়ে । এরপর সে আর বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখোঁজি করি। কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। পরে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি রহস্যজনক। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!