ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশের টহল গাড়ি আটক করে ডাকাতির চেষ্টা, অতঃপর...

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ১৪ জুন ২০২৪
পুলিশের টহল গাড়ি আটক করে ডাকাতির চেষ্টা, অতঃপর...
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে পুলিশের টহল গাড়ি আটক করে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে দেবিদ্বার-চান্দিনা সড়কের উপজেলার নবিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মোশাররফ হোসেন নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তিনি বুড়িচং উপজেলার আলগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮টি ডাকাতির মামলা রয়েছে।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, শুক্রবার রাত ২টার দিকে উপজেলার চান্দিনা সড়কের নবিয়াবাদ এলাকায় টহল দিতে যায় একদল পুলিশ। এ সময় ডাকাতির উদ্দেশ্যে পুলিশের ওই টহল গাড়িকে আটক করে ডাকাত দল। আটকের পর গাড়ির ভেতর পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের সদস্য মোশাররফ হোসেনকে আটক করতে সক্ষম হয়। এ সময় ২টি রাম দা ও একটি আগ্নেয়াস্ত্র এলজি ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!