ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ৩ লাখ টাকা জরিমানা 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ১৪ জুন ২০২৪
পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ৩ লাখ টাকা জরিমানা 
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় মো. সারোয়ার হোসেন নামে একজনকে তিন লাখ টাকা জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পশুর হাটে ইউএনও মোছা. আফসানা কাওসার এ জরিমানা আদায় করেন।

সারোয়ার হোসেন উপজেলার মধ্য চাড়ল গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।

ইউএনও মোছা. আফসানা কাওসার বলেন, পশুর হাটে নির্ধারিত হাসিলের থেকে অতিরিক্ত হাসিল আদায় করায় ভোক্তা অধিকার আইনে আদায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে/এএইচএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!