বুধবার (১২ জুন) রাতে উপজেলার বোলতলী ইউনিয়নের সুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোসনেয়ারা স্থানীয় মো. বাবুল শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পুত্রবধূ লিমা আক্তারের সঙ্গে শাশুড়ি হোসনেয়ারার কলহ চলছিল। বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার শেষে লিমা আক্তার স্বামী প্রবাসী আরিফ শেখের বসতঘরে ঘুমাতে যান। রাত ১২টার দিকে কলহের জেরে বউ-শাশুড়ি ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে বসতঘরের বেড়া ভেঙে পুকুরে পড়ে যান দুজনই। এ সময় পুত্রবধূ লিমা কোনোমতে ওপরে উঠতে পারলেও ডুবে যান শাশুড়ি হোসনেয়ারা। পরে এলাকাবাসী তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর রাত ৩টার দিকে হোসনেয়ারাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে লৌহজং ফায়ার সার্ভিস।
.png)
লৌহজং থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে ঝগড়ার সময় তারা পানিতে পড়ে যান। পরে পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এছাড়াও অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।