ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুলাভাইয়ের ঘুষিতে প্রাণ গেল শ্যালকের

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ১২ জুন ২০২৪
দুলাভাইয়ের ঘুষিতে প্রাণ গেল শ্যালকের
গুরুদাসপুর থানা। ফাইল ফটো

নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাইয়ের ঘুষিতে শ্যালক জামাত আলীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাভাই লছিমুদ্দিন জাদুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার চাপিলা ইউপির বৃ-পাথুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেন।

নিহত জামাত আলী গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউপি বৃ-পাথুরিয়া গ্রামের বাসিন্দা। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই কাঠা জমি নিয়ে লছিমুদ্দিনের সঙ্গে জামাত আলীর বিরোধ চলে আসছিল। সেই জমিতে লছিমুদ্দিন বাড়িতে একটি নলকূপ বসানোর জন্য মিস্ত্রি নিয়ে আসেন। এ নিয়ে সকাল থেকেই দুজনের বিরোধ শুরু হয়। এক পর্যায়ে লছিমুদ্দিন তার শ্যালককে কিলঘুষি মারতে থাকেন। এ সময় জামাত আলীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনি চলে যান। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জামাত আলীর মৃত্যু হয়।

ওসি মো. উজ্জল হোসেন বলেন, এ ঘটনায় নিহতের দুলাভাই লছিমুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার একটি মামলা দায়ের করেছেন। বাকী অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!