ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কার্টনে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ১২ জুন ২০২৪
কার্টনে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কার্টনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মেরাতলী এলাকায় ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, বুধবার সকালে শাহবাজপুর ইউনিয়নের মেরাতলী এলাকায় ব্রিজের নিচে কার্টনে মোড়ানো এক নবজাতক দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে একদিনের মেয়ে বাচ্চার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

Advertisement

তিনি আরো বলেন, কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে বাচ্চার মরদেহ কার্টনে করে ফেলে যায়। বাচ্চার পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!