ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ১১ জুন ২০২৪
কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের একদিন পর আমান হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের মরদহে উদ্ধার করেছে ডুবুরি দল। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাট সংলগ্ন এলাকায় নিখোঁজ হওয়া জায়গা থেকে এক কিলোমিটার ভাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে গড়াই নদীতে নেমে পানিতে ডুবে আমান হাসান নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে জন্য কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

খোকসা ফায়ার স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টার সময় কমলাপুর ঋষিপাড়া ঠাকুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করেছে ডুবুরি দল।

Advertisement

আমান হাসান জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

খোকসা থানার ওসি আননূর যায়েদ বলেন, উদ্ধার করা মরদেহ আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!