ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় পায়ুপথে এক হাজার ইয়াবাসহ আটক ১

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:২০, ৯ জুন ২০২৪
ভোলায় পায়ুপথে এক হাজার ইয়াবাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় পায়ুপথে ইয়াবা রেখেও শেষ রক্ষা হলো না মো. শাজাহান (৫০) নামের এক মাদক পাচারকারীর। শুক্রবার জেলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, আটক শাজাহান পায়ুপথে ১ হাজার পিস ইয়াবা বহন করছিলেন। চরফ্যাশন উপজেলার জিন্নাগড় এলাকার বাসিন্দা তিনি।

জানা গেছে, আটক শাজাহান ২০টি কনডমের ভেতর প্রায় এক হাজার পিস ইয়াবা বহন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ইলিশা লঞ্চঘাট থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে হাসপাতালে নিয়ে ওয়াশ করার মাধ্যমে ইয়াবার চালান বের করা হয়। 

Advertisement

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাইবারক্রাইম) আছাদুজ্জামান জানান, এমন ঘটনা ভোলায় এই প্রথম। বিষয়টি নিয়ে তাদের টিম নতুন করে মাদক উদ্ধার অভিযানের সূত্র খুঁজছেন। চরফ্যাশনে একটি চক্র এ মাদক চালানের সঙ্গে জড়িত। তারাই শাহাজানকে ব্যবহার করছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইয়াবা
লিংক সফলভাবে কপি হয়েছে!