ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এগারসিন্ধুর গৌধূলি ট্রেনের ধাক্কায় নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ৭ জুন ২০২৪
এগারসিন্ধুর গৌধূলি ট্রেনের ধাক্কায় নিহত ১
সরারচর রেলওয়ে স্টেশন

কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচরে এগারসিন্ধুর ট্রেনের ধাক্কায় রুকন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে বাজিতপুর উপজেলার সরারচর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুকন মিয়া বাজিতপুর উপজেলায় হালিমপুর ইউনিয়নের পিপড়াদী গ্রামের বাসিন্দা।

সরারচর রেলওয়ে স্টেশনের মাস্টার রতিশ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধুর গোধূলী ট্রেনটি দুপুর ১টা ৫৫ মিনিটে সরারচর স্টেশনে প্রবেশ করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রুকন মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পরে জিআরপি পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Advertisement

কি‌শোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এগারসিন্দুর গোধূলি ট্রেনটি দুপুর আনুমানিক ২টার দিকে সরারচর স্টেশনে প্রবেশ করছিল। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় রুকন মিয়ার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!