ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাচারের জন্য আনা ৩ কিশোরকে বেনাপোল থেকে উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ৭ জুন ২০২৪
পাচারের জন্য আনা ৩ কিশোরকে বেনাপোল থেকে উদ্ধার
উদ্ধারকৃত কিশোররা

ভারতে পাচারের জন্য আনা তিন কিশোরকে বেনাপোলের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ জুন) সকালে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কিশোররা হলো- চাঁদপুর জেলার কচুয়া থানার পুনসাই আশরাফপুরের আয়ুব খাঁর ছেলে সবুজ (১৫), একই এলাকার আয়ুব আলীর ছেলে জহির (১৭) ও একই থানার জুনাসর মুন্সী বাড়ি গ্রামের সালাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক অন্তর (১৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনজন কিশোরকে বাংলাদেশ হতে ভারতে পাচার করা হবে বলে বেনাপোলের আবাসিক হোটেল ‘মৌ’তে অবস্থান করছে। সকালে ঐ হোটেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

বিজিবি আরো জানায়, এ পাচারের সঙ্গে সম্পৃক্ত মাদারীপুর জেলার রাজৈর থানার সত্য মালোর ছেলে বাবু (৪০)। তিনি দীর্ঘদিন ধরে বেনাপোল পোর্ট থানা এলাকায় ভাড়া থাকেন এবং এমএম পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ জানান, উদ্ধারকৃতদের বাড়িতে ফোন দিয়ে বিষয়টি অবগত করা হয়েছে। তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!